• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম -ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত উল্লেখ করেছেন।

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনে সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। সেই সমর্থনেই এনসিপি এতদূর এসেছে।”

উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের জন্য যেই লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত, আমরা তা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি ও মাসল পাওয়ারের ব্যবহার বহু বছর ধরে লক্ষ্য করা গেছে। ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোট দিতেও পারেনি। এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের দৃঢ় অবস্থান প্রয়োজন, যা আমরা দেখছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রশাসন দখলের কথা প্রকাশ্যে বলছে। ‘জুলাই সনদ’ নিয়ে চলা দরকষাকষির কারণে রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি অবস্থানে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে। এই নির্বাচন ভাগাভাগি, সাজানো বা সমঝোতার রূপ নিলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড