• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

রাজধানীর জুরাইনে যুবক গুলিবিদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পি.এম.
ফাইল ছবি

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে শাহিন বেপারী (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইন চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম মো. শাহিন বেপারী। তার বাবার নাম সিরাজ বেপারী। বাড়ি শরীয়তপুরের সদর উপজেলার দক্ষিণ কেবরনগর গ্রামে।
 
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাহাতুল ইসলাম হিরা ও মো. খোরশেদ আলম জানান, সন্ধ্যায় জুরাইন ডলফিন স্কুলের সামনে রাস্তায় পড়েছিলেন ওই ব্যক্তি। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তখন তারা কয়েকজন পথচারী মিলে ওই যুবককে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।
 
তারা বলেন, ‘সেখানে শুধু শুনেছি, কারা যেন তাকে গুলি করেছে। এর বেশি কিছু জানি না।’
 
এদিকে, ঘটনার খবর শুনে হাসপাতালে আসেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম আহমেদ। তিনি বলেন, ওই এলাকায় ডিউটি করারকালীন খবর আসে, জুরাইনে গুলির ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে৷ এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে এসেছি। ঘটনাস্থলেও যাওয়ার সুযোগ হয়নি।
 
 তিনি বলেন, তাৎক্ষণিকভাবে যতটুকু জানতে পেরেছি, মাদক কারবারিদের মধ্যে এই গুলাগুলি হয়েছে। ওই যুবক গুলাগুলির মাঝে পড়ে আহত হয়ে থাকতে পারেন। তবে বিস্তারিত পরে বলতে পারব। আহত যুবকের নাম ছাড়া আর কোনো পরিচয় জানা যায়নি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩