• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

প্রাকৃতিক উৎপাদন

কৃত্রিম মাছ চাষ বাড়ানো জরুরি: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পি.এম.
মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার -ছবি: সংগৃহীত

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার নিরাপদ মাছ উৎপাদনে চাষীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে চাষের পরিধিও বাড়াতে হবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফিশারিজ বিভাগ ও জেলা বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকার মাছ চাষ নীতিমালা প্রণয়নের কাজ করছে জানিয়ে ফরিদা আখতার বলেন, মাছ চাষে নিরাপদ ফিড ও ওষুধ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মোট মাছের চাহিদার ৪০ শতাংশ পূরণ হয় রাজশাহীতে উৎপাদিত মাছ থেকে। এ অঞ্চলের কার্প জাতীয় মাছ দেশে যেমন জনপ্রিয়, বিদেশে বসবাসরত বাঙালীদের মধ্যেও এর ব্যাপক চাহিদা রয়েছে। কার্প জাতীয় মাছ রফতানির উদ্যোগও সরকার নিচ্ছে।

খালবিল, নদীনালা ও হাওর-বাওরে প্রাকৃতিক মাছ উৎপাদন বজায় রেখে কৃত্রিম চাষ বাড়ানোর পক্ষে মত দেন মৎস্য উপদেষ্টা। তবে প্রাকৃতিক উৎপাদন যেন ব্যাহত না হয়, সে বিষয়ে চাষীদের সজাগ থাকার পরামর্শও দেন তিনি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী