• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভূমিকম্পে প্রাণ গেল মেডিক্যাল ছাত্র রাফির

বগুড়া প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এ.এম.
মা-নিপা আক্তারের- ছেলে-স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ছাত্র রাফিউল ইসলাম রাফি-ছবি-ভিওডি বাংলা

পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় ভবনের রেলিং ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ছাত্র রাফিউল ইসলাম রাফি (২৩) নিহত হয়েছেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসে পড়ালেখা চালিয়ে যাওয়া এই তরুণের মৃত্যুতে বগুড়ার বাড়িতে নেমেছে গভীর শোক।   

স্বজনরা জানান, রাফির মরদেহ বগুড়া শহরের গোহাইল রোডের সুত্রাপুরের বাসায় পৌঁছালে শনিবার (২২ নভেম্বর) বাদ জোহর জানাজা শেষে দাফন করা হবে।

রাফি বগুড়া শহরের সুত্রাপুর এলাকার অধ্যক্ষ ওসমান গণি রুস্তম ও নিপা আক্তারের ছেলে। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি চিকিৎসক হওয়ার স্বপ্নে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ভর্তি হন। তার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন।

রাফির চাচা আব্দুস সালাম রুবেল জানান, শুক্রবার সকালে রাফি ও তার মা নিপা আক্তার বাজার করতে কসাইটুলিতে গিয়েছিলেন। সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে। এতে রাফি ঘটনাস্থলেই মারা যান এবং তার মা গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। নিপা আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এখনো জানেন না, তার ছেলে আর বেঁচে নেই।

সংবাদ পেয়ে রাফির বাবা বগুড়া থেকে ঢাকার পথে রওনা হন। রাফির মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সহপাঠীসহ অনেকে তার বাড়িতে ভিড় করেন।

চাচা রুবেল জানান, “আমরা রাফি ও তার আহত মায়ের সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ