• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পি.এম.
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রীয় আমন্ত্রণে শুক্রবার বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।  

দলীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, আজ ৪:২৪ মিনিটে গুলশানের ফিরোজা ভিলা থেকে সেনাবাহিনী ও পুলিশের স্কটসহ সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন বেগম খালেদা জিয়া। তাঁর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও একান্ত সচিব এবিএম আব্দুর সাত্তার। সঙ্গে ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলি রহমান সিঁথি এবং ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়ে বিকেল ৫ :৩০ মিনিটে খালেদা জিয়া বাসায় ফেরার উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের তথ্যমতে, সেনাকুঞ্জ ত্যাগের সময় তাঁকে বিদায় জানান সেনাপ্রধান। মাত্র কয়েক মিনিটের যাত্রা শেষে তিনি ৫ :৩৫ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়