• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সলিমুল্লাহ এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বৃহস্পতিবার ঢাকার সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। 

দুই শতাধিক এতিমের মাঝে খাবার বিতরণ ও এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

এসময় বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও জিয়া পরিবারের সামগ্রিক মঙ্গলকামনা করে দোয়া করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদ, যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আওয়াল, যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা  নাজিম, ঢামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. বাদশাসহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের