• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

৪ দিনের সফরে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ১০:১৭ এ.এম.
কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে-ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। চার দিনের সফরে তিনি আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশে পৌঁছাবেন। আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীদারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপ ও আলোচনায় অংশ নিতেই তার এই সফর।

কমনওয়েলথ জানায়, ২০-২৪ নভেম্বরের এই সফরে মহাসচিব বচওয়ে অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনার ও অন্যান্য প্রতিনিধি।

সংলাপগুলোতে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে কমনওয়েলথ কীভাবে আরও সহযোগিতা বাড়াতে পারে- তা নিয়ে আলোচনা হবে।

এছাড়া তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা তুলে ধরবেন, যার অন্যতম মূল স্তম্ভ হলো গণতন্ত্র। বাংলাদেশ কোন ধরনের সহায়তা পেতে পারে, তা নিয়েও মতবিনিময় করবেন তিনি।

সফরের আগে দেওয়া এক বিবৃতিতে মহাসচিব বচওয়ে বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ কমনওয়েলথে যোগ দেয় এবং দীর্ঘদিন ধরে এটি সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি জানান, বিস্তৃত অংশীদারদের সঙ্গে কথা বলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরাসরি বুঝতে চান এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি পরিবেশ তৈরি করতে কমনওয়েলথ পাশে থাকবে।

গত মাসে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের সফরের পর এটিকে স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবে দেখছে সংস্থাটি। ওই দল বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে বৈঠক করে সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী