• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নিউ ইয়র্কে সোনার ‘টয়লেট’ বিক্রি ১.২১ কোটি টাকায়

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পি.এম.
মৌরিজিও ক্যাটেলানের ১৮ ক্যারেট সোনার টয়লেট-ছবি সংগৃহীত

নিউ ইয়র্কের সথেবিজ় নিলামে এক অদ্ভুত শিল্পকর্ম বিক্রি হয়েছে। ১৮ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি ১০১ কেজি ওজনের সম্পূর্ণ কার্যকরী একটি টয়লেটের নাম ‘আমেরিকা’, যা বিক্রি হয়েছে ১.২১ কোটি টাকা (১২.১ মিলিয়ন ডলার) মূল্যে। ইতালির প্রখ্যাত শিল্পী মৌরিজিও ক্যাটেলান এই শিল্পকর্মটির মাধ্যমে অতিধনীদের জীবনযাপনকে ব্যঙ্গ করেছেন।

২০১৬ সালে তৈরি এই সোনার টয়লেটের নিলাম শুরু হয়েছিল ১০ মিলিয়ন ডলার থেকে। ক্যাটেলান বলেন, “ধনী বা গরিব-যা-ই খান না কেন, টয়লেট ব্যবহারের ফলাফল সবার ক্ষেত্রে একই।” সথেবিজ় এটিকে বর্ণনা করেছে ‘শিল্প উৎপাদন ও ভোগ্যপণ্যের মূল্যের সংঘর্ষের তীক্ষ্ণ ব্যঙ্গ’ হিসেবে।

একই রাতে আধুনিক শিল্পের ইতিহাসে নতুন রেকর্ডও স্থাপিত হয়েছে। গুস্তাভ ক্লিম্টের ‘পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারার’ বিক্রি হয়েছে ২৩৬ মিলিয়ন ডলারে-সথেবিজ়ের ইতিহাসে সর্বকালের সবচেয়ে দামি শিল্পকর্ম।

সোনার টয়লেটটির একজন অজ্ঞাতনামা সংগ্রাহক ক্রেতা হয়েছেন। ক্যাটেলান ২০১৬ সালে এ ধরনের দু'টি টয়লেট তৈরি করেন। এর একটি নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল। মিউজিয়ামটি তখন তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধার দেওয়ার প্রস্তাব করেছিল, তবে তিনি ভ্যান গগের ছবি চেয়েছিলেন।

অন্যটি যুক্তরাজ্যের ব্লেনহাইম প্যালেসে প্রদর্শিত হয়েছিল, যা উইনস্টন চার্চিলের জন্মস্থান। সেখান থেকে এটি চুরি হয়। দুই ব্যক্তি দোষী সাব্যস্ত হলেও টয়লেটটির অবস্থান এখনও রহস্য, ধারণা করা হয় এটি ভেঙে গলিয়ে ফেলা হয়েছে।

নিলামের আগে কয়েক সপ্তাহ ধরে ‘আমেরিকা’ নিউ ইয়র্ক সদর দফতরে প্রদর্শিত হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুত্রবধূদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ‘নিষিদ্ধ’
পুত্রবধূদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ‘নিষিদ্ধ’
ফোন বা ভিডিও কলে বিয়ে: কতটুকু বৈধ?
ফোন বা ভিডিও কলে বিয়ে: কতটুকু বৈধ?
রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে পাহারা দিল বেওয়ারিশ কুকুর
রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে পাহারা দিল বেওয়ারিশ কুকুর