• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদে ঘর ছাড়ার আগে এই ৬টি প্রস্তুতি নিলে নিরাপদ থাকবেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

অধ্যাপক আলী রীয়াজ দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
অধ্যাপক আলী রীয়াজ-ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ দেশে ফিরে এসেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান।

বুধবার (১৯ নভেম্বর) সকালে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “যুক্তরাষ্ট্র সফরের সময় আমার বিশ্ববিদ্যালয়ের কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরের সময় আমাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।”

অধ্যাপক আলী রীয়াজ গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ১৩ নভেম্বর তিনি ইউনিভার্সিটি অব টেক্সাসে বাংলাদেশের মূল সংবিধান এবং সংশোধনের মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করে রাজনীতি ও সমাজে বিভেদ সৃষ্টি বিষয়ক সেমিনারে বক্তৃতা দেন।

তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ছিলেন, যার মেয়াদ শেষ হয়েছে ৩১ অক্টোবর। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ পরিচালনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করে। ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারকে জমা দেওয়ার পর, ১৩ নভেম্বর সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের আদেশ জারি করে।

একই দিনে অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
লঞ্চের ভাড়া কমলো ১০ শতাংশ
লঞ্চের ভাড়া কমলো ১০ শতাংশ
পুলিশ প্রধানের বাড়িতে চুরি
পুলিশ প্রধানের বাড়িতে চুরি