• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজসাক্ষী মামুনের ডিভিশন সুবিধা বাতিল

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৪ এ.এম.
সাবেক আইজিপি মামুন -ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত রাজসাক্ষী ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গাজীপুরের বিশেষ কারাগারে রাখা হয়েছে। দণ্ডাদেশের ফলে কারাবিধি অনুযায়ী তার ডিভিশন–১ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে ডিভিশন–২ এ নামিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে তাকে পরতে হবে সাধারণ কয়েদির পোশাক।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানিয়েছেন, যেকোনো বন্দি সাজাপ্রাপ্ত হলে ডিভিশন-১ সুবিধা আর বহাল থাকে না। তবে সাবেক আইজিপি মামুন চাইলে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। সরকারের অনুমোদন পেলে তিনি ডিভিশন-২ সুবিধা পাবেন, নইলে সাধারণ বন্দির মতো থাকতে হবে।

কারা অধিদপ্তর সূত্র বলছে, বিচারাধীন বন্দিদের সামাজিক মর্যাদা, শিক্ষা ও জীবনযাপনের ধরন বিবেচনায় ডিভিশন সুবিধা দেওয়া হয়। কারাবিধি অনুযায়ী ডিভিশন তিন ধরনের-ডিভিশন-১, ডিভিশন-২ ও ডিভিশন-৩।

জানা গেছে, মামুনের বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন থানায় ও আদালতে দেড়শ’র বেশি মামলা রয়েছে। তিনি ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। এরপর র‍্যাব মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল