• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

রংপুর বিভাগ

যাচাই-বাছাইয়ে ৫৩ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

রংপুর বিভাগে ৫৩ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996–এর নির্ধারিত ক্ষমতাবলে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪–এর ‘জুলাইযোদ্ধা’ গেজেট থেকে ৫৩ জনের নাম বাতিল করা হলো। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

বাতিল হওয়া গেজেটের তালিকা।

এ বিষয়ে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, আগের গেজেটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন,
“বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে—তালিকাভুক্ত অনেকেই নাকি জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে ছিলেন না। সেগুলো নিয়েই সরকার উদ্বিগ্ন।”

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে মন্ত্রণালয়। বর্তমানে সরকারি তালিকায় শহীদের সংখ্যা ৮৩৬ জন।

এ ছাড়া এবারই প্রথম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বড় পরিসরে জুলাইযোদ্ধার গেজেট বাতিলের উদ্যোগ নিল। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ) এই তিন শ্রেণিতে মোট আহত বা জুলাইযোদ্ধার সংখ্যা ১৩ হাজার ৮০০ জন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী