• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

স্থগিতের শঙ্কায় বাংলাদেশ নারী দলের ভারত সফর

স্পোর্টস ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পি.এম.
ভারত-বাংলাদেশ নারী ক্রিকেট। সংগৃহীত ছবি

ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সময়সূচি প্রায় চূড়ান্তই ছিল। তবে সর্বশেষ খবর বলছে—সফরটি স্থগিত হওয়ার সম্ভাবনা এখন বেশ প্রবল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিসিআইয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বাংলাদেশ নারী দলের সফরটি এখনও অনুমোদন পায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা তাদের কাছে পৌঁছায়নি।

ট্যুর পরিকল্পনা–সংশ্লিষ্ট এক বিসিবি কর্মকর্তা বলেন,
“স্থগিতের বিষয়ে বিসিসিআই কিছু জানায়নি। শুধু সংবাদ দেখেছি, আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ পাইনি। কী হয়, তা এখন দেখছি।”

যদিও দুই বোর্ডের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তথাপি প্রশাসনিক জটিলতা ও দুই দেশের বর্তমান কূটনৈতিক প্রেক্ষাপটই আলোচনায় ধীরগতি তৈরি করেছে বলে জানা গেছে। এর প্রভাব পড়েছে সূচি নির্ধারণ, ভেন্যু চূড়ান্তকরণসহ নানা বিষয়ে।

এর আগে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধিনায়কত্বের ভবিষ্যৎ বোর্ডের সিদ্ধান্ত: মিরাজ
অধিনায়কত্বের ভবিষ্যৎ বোর্ডের সিদ্ধান্ত: মিরাজ
মধ্যপ্রাচ্যের সংঘাতের চেয়েও বিশ্বকাপ বড়, পেছানোর সুযোগ নেই
মধ্যপ্রাচ্যের সংঘাতের চেয়েও বিশ্বকাপ বড়, পেছানোর সুযোগ নেই
ডার্বি জিতে শিরোপার আশা টিকিয়ে রাখল এসি মিলান
ডার্বি জিতে শিরোপার আশা টিকিয়ে রাখল এসি মিলান