• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘শিক্ষাখাতের ব্যয় সরকারকেই বহন করতে হবে’-নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০২:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভার নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচিতে স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানানো হয়।

নুর বলেন, “শিক্ষকদের নিজেদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে বারবার রাজপথে আসতে হলে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে কী শিখবে? প্রধান উপদেষ্টাও কিন্তু একজন শিক্ষক ছিলেন। এখন সময় এসেছে শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন করার, আর এর ব্যয়ের একটি অংশ সরকারকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় অনেকেই হাস্যরস করলেও শেষ পর্যন্ত ক্ষমতার পরিবর্তন সম্ভব হয়েছে-এ কথাও প্রমাণিত। ভবিষ্যতেও তারা এটি দেখাতে পারবেন বলে মন্তব্য করেন নুর।

সম্প্রতি দুই শিক্ষক তার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে নুর বলেন, “তাদের হিসাব অনুযায়ী শিক্ষকদের বেতন বাবদ সরকারের মাত্র এক হাজার কোটি টাকা লাগবে। সরকারের জন্য এটা কোনো বড় অঙ্ক নয়। যেখানে একজন সালমান এফ রহমানই নিয়েছে ৫৪ হাজার কোটি টাকা। এরকম আরও অনেকেই আছে। সুতরাং সরকারের এসব বিষয়ে ভাবতে হবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড