• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক    ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক গঠিত “মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি” আগামী ১৬ ও ১৭ নভেম্বর দুইদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। 

শনিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিবৃতিতে বলা হয়,কর্মসূচির প্রথম দিন ১৬ নভেম্বর রোববার ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভার সভাপতিত্ব করবেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখবেন।

কর্মসূচির দ্বিতীয় দিন ১৭ নভেম্বর সোমবার, ভাসানীর মাজারে টাংগাইলের সন্তোষে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দলের পক্ষ থেকে অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে সকল পর্যায়ে দিবসটি মর্যাদার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড