• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সিনেমায় সুযোগ, ভেবেছিলেন যৌন প্রতারণার চক্করে

বিনোদন ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৫, ০৮:০২ পি.এম.
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সংগৃহীত ছবি

বলিউডে যাত্রা মোটেও সহজ ছিল না হুমা কুরেশির। গত কয়েক বছরে ওটিটি ও সিনেমায় ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। তবে ক্যারিয়ার শুরুর দিকের এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

প্রায় এক যুগ আগে, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হুমার। সেই সময়কার পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, তাঁর মা–বাবা প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনি সত্যিই সিনেমায় সুযোগ পেয়েছেন।

হুমা কুরেশি।

‘মিড-ডে’-কে দেওয়া সাক্ষাৎকারে হুমা বলেন, “আমার মা–বাবা ভাবছিলেন, কেন কেউ আমাকে সিনেমায় নেবে? তাঁদের মনে হয়েছিল এটা কোনো ধরনের যৌন প্রতারণার চক্র। তারা পুরোপুরিই সন্দিহান ছিলেন।”

তিনি আরও বলেন, “এখন ভাবলে মনে হয়, তারা আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে আস্থাহীন ছিলেন। তবে বুঝি, কারণ তারা তো এই ইন্ডাস্ট্রির কেউ নন। আজও আসলে এই দুনিয়ার নিয়মকানুন পুরোপুরি বোঝেন না।”

হুমা কুরেশি।

হুমা জানান, তাঁর অভিনীত প্রথম সিনেমাটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি। কিন্তু সেই অভিজ্ঞতাই তাঁকে মুম্বাইয়ে যাওয়ার আত্মবিশ্বাস দিয়েছিল। “আমি অফিসে গিয়েছিলাম, স্ক্রিপ্ট পড়েছিলাম, পরের দিন স্ক্রিন টেস্ট হলো। সেদিন বিকালেই জানাল তারা আমাকে নির্বাচিত করেছে। যদিও ছবিটা শেষ পর্যন্ত আর হয়নি, তবে তখনই মনে হয়েছিল— যদি শহর পাল্টাই, তাহলে হয়তো সুযোগ পাব। কারণ আমার মধ্যে কিছু একটা আছে,” বলেন তিনি।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘মহারানী’ ও ‘দিল্লি ক্রাইম’-এর নতুন মৌসুমে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি।

বর্তমানে তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি বড় প্রজেক্ট। ‘দিল্লি ক্রাইম ৩’-এ ‘বড়দিদি’ চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া ‘বয়ান’ ছবিতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’