• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নির্বাচনে জিতলে ৩১ দফায় বাংলাদেশ পুনর্গঠনের অঙ্গীকার ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পি.এম.
নির্বাচনে জিতলে ৩১ দফার আলোকে বাংলাদেশ সাজাবে বিএনপি: ইশরাক হোসেন-ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে বাংলাদেশকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (১৪ নভেম্বর) পুরান ঢাকায় নির্বাচনী গণমিছিল শুরুর আগে সমাবেশে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলে নির্যাতিত সব রাজনৈতিক দলের কর্মীদের নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন করা হবে। কাউকে আর স্বৈরাচার হতে দেওয়া হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।”

তিনি আরও বলেন, “স্বৈরশাসনের সময় যেসব মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের বিচার আমার জীবদ্দশায় কার্যকর হতে দেখলে ধন্য হবো।”

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ইশরাক বলেন, “জনগণের ভোটে যে-ই সরকার গঠন করুক, আমরা তাদের মেনে নেব এবং সহযোগিতা করবো।”

বিকেলে ব্রাদার্স ক্লাব মাঠের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। এতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন। ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরান ঢাকার অলিগলি।

গণমিছিলটি পুরান ইত্তেফাক মোড় থেকে টিকাটুলি, দয়াগঞ্জ, ধুপখোলা, সূত্রাপুর, লক্ষীবাজার ও কোতোয়ালীর একাংশ ঘুরে জয়কালী মন্দিরে গিয়ে শেষ হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়