• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

দেশের মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত: জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পি.এম.
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি-সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানান জিএম কাদের।

বিবৃতিতে জিএম কাদের বলেন, সারাদেশে আশঙ্কাজনকভাবে খুন, জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। 

বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নদীতে ফেলে দেওয়া লাশের পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা করা লাশেরও সন্ধান মিলেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এই ধরনের হত্যাকাণ্ডের খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ