• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

লকডাউনে রাস্তাঘাট স্বাভাবিক

জনমনে নেই কোনো শঙ্কা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মধ্যেও রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে জনমনে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুষ্কৃতকারীরা পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করছে, তবে তারা সফল হবে না। বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, তাই অযৌক্তিকভাবে দাম বাড়ানোর সুযোগ কেউ পাবে না। সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

তিনি আরও বলেন, ‘লকডাউনে রাস্তা তেমন ফাঁকা নয়। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা দেখা যায়নি। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাটো দু-একটি ঘটনা ঘটলেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।’

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘সবাই যদি সহযোগিতা করে, তাহলে দেশের কোথাও কোনো সমস্যা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী