• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় আহত ১১

রাজবাড়ী প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় যাত্রীবাহী এক বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভবানীপুর এলাকায় যাত্রী তোলার জন্য থামলে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার এসবি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রাজন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসবি পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেহাল উদ্দিন বলেন, “দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দিনাজপুরে শিক্ষার্থীদের সড়ক-রেল অবরোধ, সংঘর্ষে আহত ৮
ছবি : সংগৃহীত
পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২
লৌহজংয়ে পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: র‍্যাব-১০
র‍্যাবের পৃথক অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২