• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মিছিল ও অবস্থান নেন। এ দিন সকাল সাতটার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয় এবং সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করা হয়।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলজুড়ে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল ৮টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে আন্দোলনকারী বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ