• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ আজ নির্ধারিত হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার দিনক্ষণ নির্ধারণ করবেন।

রায়কে ঘিরে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রসিকিউশন অভিযোগ করেছে, আওয়ামী লীগ দেশে ও বিদেশে বিচার প্রক্রিয়া বানচালের চেষ্টা চালাচ্ছে। গতরাতে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

রায়ের দিনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুনানিতে উঠে এসেছে, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দিয়ে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছিলেন। মামলার শুনানিতে শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। তাদের বর্ণনায় উঠে আসে জুলাইয়ের গণহত্যা, নৃশংসতা, গুম-খুন ও নির্যাতনের ভয়াবহ চিত্র।

প্রসিকিউশন জানিয়েছে, উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট। তারা শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
বিটিটিবির সাবেক তিন কর্মকর্তার ৪৪ বছর করে জেল
অর্থ আত্মসাৎ মামলা বিটিটিবির সাবেক তিন কর্মকর্তার ৪৪ বছর করে জেল
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড