{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগ নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (১২ নভেম্বর) ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু।

তিনি আরও লেখেন, আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এছাড়া আজ রাতে এবং আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া হবে। এ কর্মসূচি সফল করতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নেমে আসার আহ্বান জানান তিনি।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ
জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ
শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা
শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে