• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

রায়গঞ্জের ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় খ‌তিব মো. আব্দুল লতিফ (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।

 বুধবার( ১২ নভেম্বর) ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত লতিফ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খতিব দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।”

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
পানের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা
পানের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা
ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০