• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

নভেম্বরেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ১২ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পি.এম.
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ-ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা আশা করছি এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। নাহলে দু-এক দিন এদিক-ওদিক হতে পারে, তবে নভেম্বরের মধ্যেই ফেরার সম্ভাবনা রয়েছে।” 

গত কয়েক মাস ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, শিগগিরই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে দলটির পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করা হয়নি।

২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ত্যাগ করার পর প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি জটিলতা নিরসন হলেও তিনি এখনও দেশে ফেরেননি।

৬ অক্টোবর বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে দেশে ফেরার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাআল্লাহ।”

এছাড়া নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “রাজনীতি করি, তাই নির্বাচনের সঙ্গে আমার থাকা স্বাভাবিক। যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেখান থেকে দূরে থাকার প্রশ্নই আসে না। আমার সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা ও আগ্রহ থাকবে জনগণের মাঝেই থাকার।”

দীর্ঘ প্রায় দুই দশক ধরে দল পরিচালনা ও নির্বাচনী রাজনীতিতে সক্রিয় থাকলেও তারেক রহমান কখনো সরাসরি নির্বাচনে প্রার্থী হননি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বগুড়া-৬ আসন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৬ সাল থেকে তিনি এই আসনে ধারাবাহিকভাবে জয়ী হয়েছেন। এবার সেই আসনেই ধানের শীষের প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে পারেন তারেক রহমান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের