• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস

চট্টগ্রাম প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের অভ্যন্তরীণ ওয়্যারলেস বার্তা বারবার ফাঁস হওয়ায় প্রতিষ্ঠানটিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসএমজি ব্যবহারের নির্দেশনা দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই তা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একাধিকবার এ ধরনের বার্তা ফাঁস হওয়ায় পুলিশ সদর দপ্তরে সন্দেহ ও তোলপাড় শুরু হয়েছে। পুলিশের ভেতরে কেউ ‘তথ্যচোর’ বা ‘লিক নেটওয়ার্ক’-এর অংশ হিসেবে কাজ করছে কি না তা খতিয়ে দেখতে গোপন অনুসন্ধান শুরু হয়েছে। সদর দপ্তরের নির্দেশে কমিশনারের দপ্তর থেকেই এ তদন্তের তদারকি করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে ১২ আগস্টও কমিশনারের একটি ওয়্যারলেস নির্দেশনা-“অস্ত্রধারী দেখামাত্র গুলি চালাতে হবে”-সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছিল। তখনও অনুসন্ধান শুরু হয় এবং পরবর্তীতে প্রেষণ মূলকভাবে তথ্য ফাঁসের অভিযোগে পুলিশ কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “পুলিশের অভ্যন্তরীণ বার্তা জনসমক্ষে আসা শুধুই প্রশাসনিক নয়, এটি নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। যারা ইচ্ছাকৃতভাবে বার্তা ফাঁস করছে, তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে।”

সদর দপ্তরের একটি সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরে কারা এই বার্তা বাইরে পাঠাচ্ছে, তা শনাক্তে বিশেষ মনিটরিং শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার যোগাযোগের তালিকা ও ডিভাইস ব্যবহারের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

সিএমপির ভেতরে একাধিক কর্মকর্তা বলেন, বার্তা ফাঁস হওয়ার ফলে বাহিনীর ভেতরে বিশ্বাস ও শৃঙ্খলার ওপর আঘাত লাগে। সদর দপ্তরের সূত্র জানায়, ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার যোগাযোগ তালিকা ও ব্যবহৃত ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ