• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বিমানবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ, আবেদন গ্রহণ শুরু

ভিওডি বাংলা ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পি.এম.
বাংলাদেশ বিমানবাহিনী। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

বাংলাদেশ বিমানবাহিনী সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১০ম গ্রেডের অধীনে ১৪টি বেসামরিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

ইতোমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, বিকাল ৫টা পর্যন্ত।

নিয়োগের বিস্তারিত তথ্য

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০ম গ্রেড
যোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা।

২. আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল)
পদসংখ্যা: ০৪
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০ম গ্রেড
যোগ্যতা: ০৪ বছর মেয়াদি নার্সিংয়ে ডিপ্লোমা।

৩. নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী)
পদসংখ্যা: ০৭
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০ম গ্রেড
যোগ্যতা: সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা।

বয়সসীমা: ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা https://joinairforce-civ.baf.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০ টাকা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি