• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

“দেশি-বিদেশি কোনো শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না”: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০২:০৩ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম -ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশি-বিদেশি কোনো শক্তিই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাধা দিতে পারবে না। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন কোনোক্রমেই বানচাল হবে না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যেই বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও সবাই একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস