• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ড্যাফোডিল কম্পিউটার্স ঋণের বিপরীতে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিলো

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০১:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি তাদের গ্রুপ থেকে নেওয়া ঋণের অর্থের বিপরীতে নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পরিচালনা পর্ষদের থেকে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন এবং বিনিয়োগকারীদের সম্মতি নিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঋণের অর্থের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫ টাকা প্রিমিয়াম যুক্ত করে মোট ১৫ টাকা দরে প্রতিটি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের পর্ষদ। কোম্পানিটি তাদের গ্রুপ থেকে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে। যার বিপরীতে তাদের ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করতে হবে।

এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ড্যাফোডিল কম্পিউটার্স ২৯ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল প্লাজা অডিটরিয়ামে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল