• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে : রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পি.এম.
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি-সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ড. ইউনূস বাংলাদেশকে আমেরিকা বানাতে চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। তবে আমরা ভেবেছিলাম তিনি এ দেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে।’

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদমুক্ত সংসদ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশে মাস্তানতন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, তবে আমরা বিপ্লবী। আমরা বিপ্লব প্রতিষ্ঠা করেছি।’

রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ নাকি রাজপথে নামার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের গণধোলাই দেওয়া হবে। আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে। আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না।’

গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের