• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিএনপি-জামায়াত

নৌকার ভোট পেতে দুই দল বেলাল্লাপনা করছে: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি-সংগৃহীত

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার না হওয়ার জন্য বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সোমবার (১০ নভেম্বর) জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

তুষার বলেন, রাজনৈতিক দলগুলোর বাধার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্ভব হয়নি। জামায়াত আঙুল বাঁকা-সোজা করার কথা বলছে। আর বিএনপি বলছে রাস্তায় নামার কথা। এ দুই রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে কোনোকিছুকেই মূল্যায়ন করে না। , নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই বেলাল্লাপনা করছে বলে মন্তব্য করেন তিনি।
 
জুলাই সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে তুষার বলেন, বিএনপি কমিশনে একমত হয়ে, জুলাই সনদ আদেশ ও গণভোটে একমত হয়ে এখন অস্বীকার করছে। বিএনপি দাবি করছে গণভোট বোঝে না জনগণ। কিন্তু বিএনপির ডিমেনশিয়া হয়েছে, তাদের জন্মই গণভোটে। বিএনপি নিজেদের ৩১ দফাই মানছে না।
 
তুষার দাবি করেন, ‘দেশের জনগণ জুলাই সনদে হ্যাঁ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে’।
 
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের ভূমিকারও সমালোচনা করেন এনসিপির এ যুগ্ম আহ্বায়ক। তার মতে, ‘সরকারের জনগণের সঙ্গে সাপ-লুডু খেলা শুরু করেছে। জুলাই সনদ বাস্তবায়নের একটা রোডম্যাপ তৈরির পর, তা আবার রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দেয়ার প্রয়োজন ছিল না।  সরকার নিরপেক্ষতার কথা বলছে। তবে নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা নয়, সরকার নিষ্ক্রিয় হয়ে গেছে।  
 
তিনি বলেন, জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। সনদ বাস্তবায়ন না করে নির্বাচন দিলে তা সুষ্ঠু হবে না। ৬৭ শতাংশ নির্বাচনী কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কীভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হবে? জনগণ অস্থিতিশীলতার জন্য নির্বাচন সুষ্ঠু হবে হবে এমন ভরসা পাচ্ছেন না।
 
তুষার বলেন, নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই বেলাল্লাপনা করছে। জনগণের ওপর ভরসা না রেখে তারা বেলাল্লাপনা করছে। শীর্ষ সন্ত্রাসীদের ওপর ভরসা করছে। জুলাই সনদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানানও তিনি। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ