• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রাঙ্গাবালীতে কর্মবিরতিতে ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পূর্বঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে সারাদেশের মতো পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাতেও এ কর্মবিরতি শুরু হয়েছে।

উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিনের মতো বিদ্যালয়ে এলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করেননি। ফলে কেউ মাঠে খেলাধুলায় মেতে উঠেছে, আবার কেউ ক্লাসরুমে বসে শিক্ষকদের অপেক্ষায় সময় কাটাচ্ছে।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন কাঠামো সংশোধন ও পদোন্নতির দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান তারা।

অন্যদিকে, হঠাৎ করে পাঠদান বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাই সরকার দ্রুত বিষয়টি সমাধানে এগিয়ে আসবে-এই প্রত্যাশা জানিয়েছেন তারা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত কয়েক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। সর্বশেষ আজ থেকে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে সাড়ে ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ের প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ