• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ১০:০৯ পি.এম.
ছবি সংগৃহীত

মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ডিএমটিসিএল। কোম্পানিটির আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।’ তবে এই আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ডিএমটিসিএল সূত্র বলছে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতা হতে পারে এমন আশঙ্কা থেকেই মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারণ হবে আগামী ১৩ নভেম্বর। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ১৩ নভেম্বর ঢাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা হয়েছে বলে অনলাইন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

ডিএমটিসিএল সূত্র বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ নাশকতাসহ যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এ জন্যই সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ