• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পে স্কেল কার্যকরের সময় জানাল অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবগঠিত জাতীয় বেতন কমিশন দ্রুতগতিতে কাজ শুরু করেছে, এবং নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, আগামী বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে কমিশন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সংগঠনের প্রস্তাবনা পর্যালোচনা করছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ চলছে। জাতীয় বেতন কমিশন ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে চায়।

সরকারি সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা পড়লে একই মাসে বা জানুয়ারির শুরুতেই তা গেজেট আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এরপরই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে, যার কাজ ডিসেম্বরেই শুরু হবে। তিনি বলেন, ‘গেজেট প্রকাশের সময়ই মূল নির্ধারক হবে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শুরুতেই নতুন বেতন কার্যকর হতে পারে।’

এদিকে, পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকার প্রশাসনিক সংস্কারেও সমান গুরুত্ব দিচ্ছে। সরকারি কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে ‘জিপিএমএস’ (Government Performance Management System) নামে একটি নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তুতিও চলছে। ধারণা করা হচ্ছে, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আগেই এই প্রশাসনিক সংস্কার চূড়ান্ত করা হবে।

এদিকে, পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকারি কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহি বাড়ানোর জন্য ‘জিপিএমএস’ নামে নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তুতি চলছে। সরকারের সূত্রে বলা হয়েছে, “নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি প্রশাসনিক আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল