• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০১:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“সাম্য ও সমতায়, দেশ সমবায়” এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির কুমার শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বিশিষ্ট সমবায়ী ও সংগঠক এস এম সাইফুজ্জামান, শ্রীপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব্) এর চেয়ারম্যান খন্দকার আবু নঈম, নবদিগন্ত সমবায় সমিতির সম্পাদক শফিকুজ্জামান রিপন, মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক দ্বীপান্বীতা মোহনা প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও