• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঘুষ দিতে না পারায় প্রবাসীর স্ত্রীকে হোটেলে যাওয়ার কু-প্রস্তাব পুলিশ কর্মকর্তার


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ঘুষ দিতে না পারায় প্রবাসীর স্ত্রীকে হোটেলে যাওয়ার কু-প্রস্তাব পুলিশ কর্মকর্তার

কক্সবাজার টেকনাফে ঘুষের টাকা না পেয়ে এক প্রবাসীর স্ত্রীকে আবাসিক হোটেলে রাত যাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (৬ নভেম্বর) রাতে টেকনাফ মডেল থানায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মুবিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বাহারছড়ার ওই ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ওই প্রবাসীর বাড়িতে নিজেদের দখলীয় জমির ঘেরা-বেড়া ও ঘর-বাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। আতঙ্কিত প্রবাসীর পরিবার পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চান। তখন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তদন্তের নামে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মুবিন ভুক্তভোগী নারী থেকে ১২ হাজার নেন। পরে ১৮ অক্টোবর এএসআই মুবিনের ব্যক্তিগত দুটি নাম্বার থেকে ফোন করে সুষ্ঠু বিচার করে দেওয়ার কথা বলে তার সঙ্গে কক্সবাজারের আবাসিক হোটেলে যাওয়ার জন্য কু-প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিদিন ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ নাম্বারে বিরতিহীনভাবে মেসেজ ও কল দিয়ে অনৈতিক প্রস্তাব দিতে থাকে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, বিচার করে দেওয়ার নামে আমার কাছ থেকে দুদফা টাকা নেন এএসআই মুবিন। পরে তিনি আমাকে আবাসিক হোটেলে যাওয়ার কথা বলেন। যার যাবতীয় তথ্যপ্রমাণ আমার কাছে আছে।

এসব বিষয়ে জানতে চাইলে এএসআই আব্দুল মুবিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথাই হয়নি। এগুলো সম্পূর্ণ ভুয়া।

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ওই নারীর লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ওই কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা নেব।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের