• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রমনার গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ১১:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা গির্জা লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে, যার মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে নিরাপত্তা জোরদার করেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে গির্জা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি।

এদিকে, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও বলেন, “বিস্ফোরণে কেউ হতাহত হননি, এটাই বড় স্বস্তি। আমরা ইতোমধ্যে পুলিশের সাথে যোগাযোগ করেছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” তিনি শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ