• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ডাসারে নরসুন্দরদের মাঝে লাইব্রেরীর সামগ্রী বিতরণ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ই নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ডাসার সৈয়দা ইরন নাহার পাঠাগারে এ সেলুন লাইব্রেরীর সামগ্রী বিতরণ করা হয়েছে।

সৈয়দা ইরন নাহার পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার,এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীর হোসেন,মোহাম্মদ দিদার হোসেন, ধীরেন্দ্রনাথ ভক্ত,বিভূতিভূষণ মন্ডল,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ইরন নাহার পাঠাগার একটি ব্যতিক্রম সৃজনশীল উদ্যোগ নিয়েছে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।অনেকে সেলুনে গিয়ে অযথা বসে থাকে,অলস সময় কাটায় এই সময়টা যেনো অলস না কাটিয়ে তাঁরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে,বই আমাদের প্রকৃত বন্ধু।

এসময়  উপজেলার চারজন নরসুন্দর সেলুন দোকানির মাঝে সেলুন লাইব্রেরীর সামগ্রী হিসেবে বই,বুকসেলফ এবং টি শার্ট  দেয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার