• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্যাটরিনা কাইফ পুত্রসন্তানের মা হলেন

বিনোদন ডেস্ক    ৭ নভেম্বর ২০২৫, ১২:৪০ পি.এম.
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল-ছবি সংগৃহীত

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর আলো করে এলো নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেছেন ভিকি।

ভিকি লিখেছেন, “আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে ❤️।”

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। বিয়ের পর থেকেই তারা আলোচনায় ছিলেন। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াচ্ছিল। লন্ডনে মায়ের কাছে দীর্ঘ সময় থাকা, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়ার কারণে জল্পনা আরও বাড়ছিল।

গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিক মাধ্যমে সময় নষ্ট করছি: আমির খান
সামাজিক মাধ্যমে সময় নষ্ট করছি: আমির খান
ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’, সেন্সর বোর্ডে জমা
ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’, সেন্সর বোর্ডে জমা
ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’
ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’