• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

১০ বছরের মধ্যে ক্ষমতায় যাব, না হয় রাজনীতি ছেড়ে দেব : নাহিদ

ভিওডি বাংলা ডেস্ক    ৬ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম নির্বাচনেই ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে রাজনীতি থেকে সরে যাবে দলটি।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‘আমরা ১০ বছরের লক্ষ্য নিয়েছি। আমি মনে করি, এই সময়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব এবং সরকার গঠন করব।’

নাহিদ আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের দ্বারা গঠিত এনসিপি রাজনীতিতে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এসেছে। তিনি বলেন, ‘রাজনীতিতে আমরা প্রথম থেকেই সামষ্টিক ধারণায় বিশ্বাস করি। নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখি না। বহু মানুষের জীবন এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত, তাই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা নিয়েই নেমেছি।’

নাহিদ স্পষ্ট করেছেন, ১০ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারে, তিনি আর রাজনীতি করবেন না। তিনি বলেন, ‌‘এই সময়ের মধ্যে আমি দলটিকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং জনগণকে ক্ষমতায়িত করতে চাই। আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতেই হবে।’

নাহিদ আরও জানান, দলটি এই বছরের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করলেও ইতিমধ্যেই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তিনি বলেন, ‘আমরা এতদূর এগিয়ে গেছি যে ১০-২০ বছরের মধ্যে যে জায়গায় রাজনৈতিক দল পৌঁছায়, আমরা তার অনেকটাই অর্জন করেছি। গণভ্যুত্থান আমাদের ১০-১৫ বছর এগিয়ে দিয়েছে। এখন বাকিটা আমাদের দক্ষতা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার ওপর নির্ভর করছে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের