• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোট বিলম্বিত বা বাতিল করার চেষ্টা চলছে : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন-ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর নিয়ে কিছু ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, "পিআর হলে এমনও হতে পারে দেশে কোনও সরকার গঠন হবে না। এই পদ্ধতিতে এমপি হলে তা জনগণের নয়, দলীয় হবে।"

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত 'তারেক রহমান পলিটিক্স এবং পলিসি' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ আরও বলেন, ভোট বিলম্বিত বা বাতিল করার চেষ্টা চলছে। "কিছু ব্যক্তি নন-ইস্যু নিয়ে সংকট তৈরি করতে চাচ্ছে। তবে নির্বাচন ছাড়া কোনও বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতায় হস্তান্তর করতে হবে," তিনি জানান।

তিনি ভোটের জন্য ফেব্রুয়ারি সময় নিরাপদ উল্লেখ করে বলেন, "এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়।" এ সময় তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বানও জানান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়