• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

গণভোটের দাবিতে উত্তাল পল্টন, মিছিলে জামায়াতসহ ৩ দল

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ১১:৫২ এ.এম.
নভেম্বরেই গণভোট-পল্টনে তিন দলের বিক্ষোভ- ছবি সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকা পাঁচ দফা দাবিতে বিক্ষোভমুখর হয়ে উঠেছে। নভেম্বরেই গণভোট আয়োজনের দাবিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে পল্টনের দিকে অগ্রসর হন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির পর এই প্রথম গণভোট দাবিতে বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হলো।

জামায়াতের পাশাপাশি একই দাবিতে পল্টনে যোগ দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। বেলা সাড়ে দশটার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যানার-ফেস্টুনসহ মিছিলে অংশ নেন।

পাঁচ দফা দাবির মধ্যে আরও রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

সমাবেশে অংশ নেওয়া হারিস উদ্দিন বলেন, “জনগণের মতামত ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের রায়ের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই।”

এর আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে সরকারকে স্মারকলিপি দেওয়ার কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

মিছিলে পরে যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে পল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের