• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিএনপি প্রার্থীকে গুলি

সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৫ নভেম্বর ২০২৫, ০৯:২২ পি.এম.
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি-সংগৃহীত

গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই আহ্বান জানান তিনি।

ঘটনার নিন্দা জানিয়ে জামায়েত আমির পোস্টে লিখেন, ‘আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে। এ ঘটনাটি একান্তই নিন্দনীয়।’
 
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া একান্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।
 
তিনি আরও লিখেন, ‘অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।’
 
এদিন বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসযোগ করছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এসময় দুর্বৃত্তের গুলিতে এরশাসহ তিনজন গুলিবিদ্ধ হন।
 
হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পাঁচলাইশের হামজার বাগ এলাকার একটি দোকানে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাতে যান এরশাদ উল্লাহ। এ সময় তার আশাপাশে অনেক নেতাকর্মী ভিড় করে ছিলেন। তবে দোকান থেকে বের হওয়ার সময় খুব কাছ থেকে গুলি করা হয়। ভিডিওতে পরপর সাত রাউন্ড গুলি চালানোর শব্দ পাওয়া যায়। এ সময় নেতাকর্মীরা ভয়ে দৌড়ে সরে যান। পরে এরশাদ উল্লাহকে পড়ে থাকতে দেখা যায়।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এসময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত। তবে গুলিবিদ্ধদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা ঘটনার তদন্ত করছি।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের