• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি, জানালেন নাহিদ

ভিওডি বাংলা ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ১০:০১ পি.এম.
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবক’টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে যুক্ত হোন। আমরা প্রত্যেক জেলায়, প্রত্যেক আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই প্রার্থীর তালিকা চূড়ান্ত করব।’

তিনি আরও জানান, ‘ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেব। অল্প সময়ের মধ্যেও আমরা মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পেয়েছি—আগামী নির্বাচনে এর প্রতিফল আমরা দেখতে পাব বলে আশা করি।’

দলের প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকেই আমরা নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়ে আসছি। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে গড়িমসি করেছে। অবশেষে এই প্রতীক পেতে আমাদের লড়াই করতে হয়েছে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড