• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শীত আসছে:

লেপ-কম্বল ও উলের কাপড় প্রস্তুত রাখার টিপস

লাইফস্টাইল    ৪ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

শীত শুরু হতে আর বেশি দেরি নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর মাসেই আসতে পারে চার থেকে সাতটি শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ চলাকালীন কুয়াশাচ্ছন্ন ও স্যাঁতসেঁতে আবহাওয়া থাকবে, মাঝে মাঝে বৃষ্টি ও তীব্র ঠান্ডা থাকবে।

এখনই লেপ-কম্বল ও উলের কাপড় প্রস্তুত রাখার উপযুক্ত সময়। কিছু সহজ ধাপ মেনে চললেই কাপড় অনেকদিনের জন্য ভালো থাকবে।

১. রোদে দিন, কিন্তু সীমিত সময়ের জন্য
লেপ-কম্বল বা উলের কাপড় রোদে ২-৩ ঘণ্টা ঝোলান বা ছাদে ছড়িয়ে দিন। সারাদিন রাখার দরকার নেই। রোদ দেওয়ার পরে ভালোমতো ঝেড়ে নিন এবং কাপড় রাখার জায়গা পরিষ্কার কিনা দেখুন।

২. আগে ধুয়ে নিন
যেসব কাপড় আগে ধুয়া হয়নি, সেগুলো ধুয়ে রোদে শুকান। উলের কাপড় ধোয়ার সময় ঠান্ডা বা হালকা গরম পানি ব্যবহার করুন। কাপড়ে আর্দ্রতা থাকলে ফাঙ্গাস বা দুর্গন্ধ হতে পারে, তাই সম্পূর্ণ শুকিয়ে রাখুন।

৩. উলের কাপড়ের যত্ন
মেশিনে ধোলার সময় ‘ডেলিকেট’ বা ‘জেন্টল’ মোড ব্যবহার করুন। সম্ভব হলে হাত দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

৪. সুগন্ধি ও পোকা তাড়ানোর ব্যবস্থা
ধোয়া ও রোদে দেওয়া কাপড় গুছিয়ে রাখার সময় ন্যাপথলিন ব্যবহার করতে পারেন। ন্যাপথলিনে অ্যালার্জির সমস্যা হলে প্রাকৃতিক বিকল্প ব্যবহার করুন। এতে কাপড় সতেজ থাকবে ও পোকামাকড় দূরে থাকবে।

শীতের আগে এই ছোট ধাপগুলো মেনে চললে লেপ, কম্বল ও উলের কাপড় ভালো থাকবে এবং ঠান্ডায় সুরক্ষিত থাকতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?