• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

৪ মাসের মধ্যে সর্বনিম্নে ডিএসই সূচক

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (৪ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে প্রায় চারগুণ বেশি কমেছে। ফলে ডিএসইর সব সূচকই প্রায় ১ শতাংশ বা তার বেশি হারে হ্রাস পেয়েছে।

এদিন দুই কার্যদিবস পর লেনদেনের পরিমাণ নেমে এসেছে ৫০০ কোটি টাকার নিচে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। দরপতন হওয়া সিকিউরিটিজের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬৭টি, ‘বি’ ক্যাটাগরির ৫৮টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫২টি শেয়ার রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর কমে যাওয়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৫,০১৯ পয়েন্টে নেমে আসে। গতকাল সূচক ছিল ৫,০৬১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১১ পয়েন্ট কমে ১,০৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১,৯৪৬ পয়েন্টে অবস্থান নেয়।

ডিএসইএক্স সূচকটি এর আগে গত ৮ জুলাই ৪,৯৮২ পয়েন্টে নেমেছিল। অর্থাৎ, প্রায় চার মাস পর সূচক সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

এদিন ডিএসইতে মোট ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৬৫ কোটি টাকা কম। গতকাল লেনদেন ছিল ৫১৮ কোটি ৬২ লাখ টাকার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সব সূচকই নিম্নমুখী ছিল। সিএসপিআই সূচক ৯১ পয়েন্ট কমে ১৪,১৩৪ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে ৮,৭২২ পয়েন্টে নেমে আসে।

সিএসইতে আজ ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৫ লাখ টাকা, যা আগের দিনের ২৪ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল