• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

ঢাকায় বিএনপির প্রার্থী হলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পি.এম.
সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিতা তালিকা অনুযায়ী, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

এ ছাড়া ঢাকা-৭, ৯, ১০, ১২, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান