• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক

সাতক্ষীরায় এলপিজির খুচরা মুল্য ১৩৭০ টাকা

সাতক্ষীরা প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির গ্যাসের দাম কমালেও কমেনি সাতক্ষীরায়।

সোমবার ( ২ নভেম্বর )সাতক্ষীরায় এলপিজির দাম ১৩৭০ টাকা।

চলতি নভেম্বরে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২১৫ টাকা।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই এ দর কার্যকর হয়।

নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটোগ্যাসেরও। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা।

রোববার বিকেলে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে সদ্য বিদায়ী অক্টোবরেও ২৯ টাকা কমানো হয়েছিল এলপিজির দাম। ওই সময় প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৪১ টাকা। সেই সঙ্গে অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে গত মাসে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এব্যাপারে ভোক্তা অফিসের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীরের সাথে কথা বললে তিনি বলেন ব্যাপারটা দেখছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
দর্শনা সীমান্তে অবৈধ পারাপারের চেষ্টাকালে নারী-শিশুসহ আটক ১০
দর্শনা সীমান্তে অবৈধ পারাপারের চেষ্টাকালে নারী-শিশুসহ আটক ১০
পাওনা টাকা আদায়ে জানাজা-দাফন আটকে দিলেন বিএনপি নেতা
পাওনা টাকা আদায়ে জানাজা-দাফন আটকে দিলেন বিএনপি নেতা