• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নিবন্ধন ফিরে পেল জাগপা

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করে। এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে মাননীয় হাইকোর্ট বিভাগ রায় প্রদান করে ১৯ মার্চ ২০২৫। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপা’র নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল কিন্তু রাজনীতি বন্ধ করতে পারে নাই। আমরা ধর্যের সাথে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের বিজয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ধন্যবাদ জানাই বন্ধুপ্রতিম সকল রাজনৈতিক দলকে যারা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছে। কৃতজ্ঞতা  জানাই যারা আমাদের জন্য দোয়া করেছে।

জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে কলমে যেই কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপা’র ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী দৃঢ় অবস্থান। তাই ভারতীয় “র” এর পরিকল্পনায় এবং ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়। শুধু বিদেশ নয়, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা নাম ব্যবহার করে দেশেও একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের