• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পালিয়ে গিয়েও আ.লীগের রক্ষা নেই: আমান

   ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই, তাদের বিচার বাংলার মাটিতে করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় মরহুম ইয়াজ উদ্দিন সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করে আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে সমর্থন দেয়। ফলে তীব্র আন্দোলনে হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার পালিয়ে যায়।

তিনি বলেন, বর্তমানে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপিতে কোনো বিভক্ত নেই- সবাই আমরা এক ফ্যামিলির লোক।

এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য ও সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালউদ্দিন বাবু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাসুম, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা যুবদলের সদস্য ইয়ার মো. শাওন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই