• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

গণভোটহীন নির্বাচন মানে ফ্যাসিবাদের পুনর্জাগরণ

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০৫:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নির্বাচনের আগে গণভোট জনআকাঙ্ক্ষার অন্যতম দাবীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় ভোটের কোন মানে হয় না। এটা দেওয়া না দেওয়ার সমান। 

এর কোন প্রয়োজনীয়তা নেই বলেই সচেতন মহল মনে করেন। যদি আগে জুলাই সনদের স্বীকৃতি না হয় তাহলে এই ভোটের কোন মূল্য থাকে না এবং গণঅভ্যুত্থানও মূল্যহীন হয়ে যায়। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে মানতে পারলে গণভোট আগে হবে এটা মানতে অসুবিধা কোথায়? তাহলে বোঝা যায় গণ ভোট নিয়ে দূরভিসন্ধি আছে।

শুক্রবার কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ মফিজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি শেখ মোঃ সাইফুল ইসলাম, যুবনেতা ফখরুল ইসলাম মারজান, ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ বাবুল। 
 
তিনি ধারাবহিকভাবে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।  এ সময় জনগণের ভালবাসায় সিক্ত হন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। জনগণের আশা ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় হবে। 

সাধারণ মানুষ এবার ইসলামের পক্ষে আছে বলে জানান দেন ভোটাররা।  ভোটারদের বক্তব্য হলো আমরা  ৫৪ বছরে বিভিন্ন দল ও ব্যক্তির শাসন দেখেছি। এবার আমরা ইসলামের শাসন দেখতে ইসলামী দলগুলোকেই ভোট দিবো। মানুষ সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র দেখতে চাই। সম্মানিত অভিভাবকগণ তাদের সন্তানদেরকে মাদকমুক্ত পরিবেশে বড় করতে চান। এজন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়